মালদা

নদী পথ পেড়িয়ে হরিশ্চন্দ্রপুর ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার অভিযান তৃণমূল প্রার্থী মর্জিনা খাতুনের

হরিশচন্দ্র পুরের দুই নম্বর ব্লকের ১৪ নং জেলা পরিষদ আসনের তৃনমূল প্রাথী মর্জিনা খাতুন ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালান। এদিন ওই ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েত ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে নিজের সমর্থনের প্রচার অভিযান চালান। তেলজানা,  মিয়াহাট, উত্তরভাকুরিয়া দখিন ভাকুরি সহ বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। পাশাপাশি এলাকার ভোটারদের থেকে বিভিন্ন সমস্যার কোথাও শুনেন। এই দিন নৌকো করে ফুলহার নদী পেরিয়ে ওই সব এলাকায় যান প্রার্থী।

প্রচারের মাঝে তৃণমূল প্রার্থী মর্জিনা খাতুন বলেন, এই এলাকায় বিগত দিনে কন উন্নয়ন করেনি কংগ্রেস। এখানে নেই কোন চিকিৎসা ব্যাবস্থা নেই কোন রাস্তা ঘাট নেই কোন ঠিক মতো বিদ্যুত পরিষেবা। তাই এই এলাকায় উন্নয়ন পেতে সাধারন মানুষকে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/0J71eOIrdyk